
সন্তান হত্যার অভিযোগে ভারতে এআই প্রতিষ্ঠানের প্রধান এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার পুলিশ বলে, অভিযুক্ত নারীর ব্যাগ থেকে তাঁর চার বছর বয়সী সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত নারী সূচনা শেঠ ভারতের বেঙ্গালুরুর প্রযুক্তি প্রতিষ্ঠান দ্য মাইন্ডফুল এআই ল্যাবের সিইও। পার্শ্ববর্তী গোয়া রাজ্য থেকে ট্যাক্সি করে ফেরত আসার সময় তাঁর ব্যাগে লাশ পাওয়া গেলে তাঁকে ভারতের কর্ণাটক রাজ্যের চিত্রদুর্গা জেলায় আটক করা হয় বলে জানায় পুলিশ।
পুলিশ হেফাজতে থাকায় এ বিষয়ে শেঠের মন্তব্য নেওয়া সম্ভব হয়নি। পুলিশ বলছে, তাঁর কোনো আইনজীবী আছে কি না—এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁর কোম্পানির কর্মীদের কাছ থেকেও এ বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।
গোয়ার পুলিশ পরিদর্শক পরেশ নায়েক বলেন, গত শনিবার (৬ ডিসেম্বর) শেঠ তাঁর ছেলের সঙ্গে গোয়ার একটি হোটেলে যান। গত সোমবার (৮ জানুয়ারি) রাতে ছেলে ছাড়াই তিনি হোটেল থেকে বের হন।
নায়েক বলেন, শেঠ কামরা থেকে বের হওয়ার পর হোটেলের কর্মীরা সেখানে রক্তের ছাপ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ তখন মোবাইল ফোনের মাধ্যমে ট্যাক্সিচালকের সঙ্গে যোগাযোগ করে এবং শেঠকে নিকটস্থ থানায় নিয়ে যেতে বলে।
উত্তর গোয়ার পুলিশ সুপারিনটেনডেন্ট নিধিন বলসান সাংবাদিকদের জানান, তাঁর (শেঠ) ব্যাগ খোলার পরই শিশুটির লাশ পাওয়া যায়।
বলসান বলেন, গোয়া পুলিশ শেঠকে রাজ্যে ফিরিয়ে এনেছে। তাঁর স্বামী ইন্দোনেশিয়ায় আছেন, তাঁকেও দেশে আসতে বলা হয়েছে।
শেঠের স্বামী বা পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বার্তা সংস্থা এএনআই বলছে, স্থানীয় আদালত পুলিশ হেফাজতে তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে