পরপর পাঁচবার কন্যা সন্তান হয় পান্না লাল ও আনিতা দম্পতির সংসারে। পুত্র সন্তানের আশায় ষষ্ঠবারের মতো গর্ভধারণ করেছিলেন আনিতা। কিন্তু সন্তান ছেলে হবে নাকি মেয়ে এ নিয়ে দম্পতির মধ্যে ঝগড়া লেগে থাকতো সবসময়। সন্তানের লিঙ্গ জানার জন্য অবশেষে কাস্তে দিয়ে আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর পেট কেটে ফেলেন পান্না লাল।
ভারতের উত্তর প্রদেশে ২০২০ সালের সেপ্টম্বরে এ ঘটনা ঘটে। মামলা গড়িয়েছিল আদালতে। সেই মামলায় আজ শুক্রবার রায় দিয়েছে আদালত। রায়ে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে পান্না লালের।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের বাদাউনের সিভিল লাইনের বাসিন্দা পান্না লাল। সন্তান ছেলে হবে নাকি মেয়ে জানতে কাস্তে দিয়ে গর্ভবতী স্ত্রীর পেট কেটেছিলেন তিনি। ঘটনার পর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
২২ বছরের সংসার ছিল এই দম্পতির। তাদের রয়েছে পাঁচ কন্যা। ছেলে সন্তানের জন্য স্ত্রীর সঙ্গে নিয়মিত ঝগড়া করতেন তিনি। আনিতার পরিবারও তাঁদের বিরোধের কথা জানত। তাঁরা পান্না লালকে ঝগড়া বন্ধ করার জন্য অনেকবার বুঝিয়েছে। কিন্তু ছেলে না হলে আনিতাকে ডিভোর্স দিয়ে অন্য নারীকে বিয়ের হুমকি দিতো পান্না লাল।
ঘটনার দিন অনাগত সন্তান কি হবে তা নিয়ে দম্পতির মধ্যে ফের ঝগড়া হয়। সন্তানের লিঙ্গ জানার জন্য ক্ষিপ্ত হয়ে পান্না লাল আনিতার পেট কাটার হুমকি দেয়। আনিতা প্রতিবাদ করলে তাঁকে মেরে ফেরারও হুমকি দেয় পান্না লাল।
এক পর্যায়ে একটি কাস্তে দিয়ে আনিতার পেট কেটে ফেলেন পান্না। আনিতা আদালতে বলেন, কাটা এতটাই গভীর ছিল যে তার পেট থেকে নাড়িভুড়ি বেরিয়ে আসে। তারপর এ অবস্থায় সে দৌড়ে রাস্তায় বেরিয়ে আসে। রাস্তার পাশের দোকানে তার ভাই কাজ করতো। চিৎকার শুনে সে ছুটে আসে। তাকে দেখে পালিয়ে যায় পান্না লাল।
আনিতাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ায় তিনি বেঁচে যান। কিন্তু তার গর্ভের সন্তানটিকে বাঁচানো যায়নি। সন্তানটি ছেলে ছিল।
তবে আদালতে পান্না লাল বলেছেন, আনিতার ভাইদের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ ছিল। তাকে ফাঁসাতে নিজের ওপর ক্ষত তৈরি করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে আনিতা।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে