ভারতের নাগপুরে এক ব্যবসায়ী অনলাইন জুয়ায় ৫৮ কোটি রুপি হেরে জিতেছেন ৫ কোটি। এ ঘটনায় গতকাল শনিবার পুলিশ এক সন্দেহভাজন জুয়াড়ির কাছে থেকে চার কেজি সোনার বারসহ ১৪ কোটি রুপি নগদ উদ্ধার করেছে। শীর্ষ এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
অভিযুক্ত যুবকের নাম অনন্ত ওরফে সন্টু নবরত্ন জৈন। তিনি নাগপুর থেকে ১৬০ কিলোমিটার দূরে গোন্দিয়া সিটিতে থাকতেন। পুলিশ তার বাসভবনে অভিযান চালানোর আগে তিনি পালিয়ে গেছেন। পুলিশ সন্দেহ করছে, তিনি পালিয়ে দুবাই গেছেন।
নাগপুরের পুলিশ কমিশনার অমশ কুমার বলেন, অনন্ত ওরফে সন্টু প্রথমে ওই ব্যবসায়ীকে লোভ দেখিয়ে অনলাইন জুয়া খেলতে রাজি করান। প্রথমে না বললেও ব্যবসায়ী শেষ পর্যন্ত সন্টুর প্ররোচনায় হাওয়ালা ব্যবসায়ীর মাধ্যমে ৮ লাখ রুপি স্থানান্তর করেন।
এরপর সন্টু ব্যবসায়ীকে একটি অনলাইন জুয়া অ্যাকাউন্ট খোলার জন্য হোয়াটসঅ্যাপে লিংক পাঠান। ব্যবসায়ী সেই অ্যাকাউন্টে ৮ লাখ রুপি জমা দেখতে পান এবং জুয়া খেলতে শুরু করেন।
পুলিশ কমিশনার বলেন, ‘প্রথমে কিছু টাকা জিতলেও ব্যবসায়ী প্রচুর পরিমাণে রুপি খোয়াতে থাকেন। ৫ কোটি রুপি জিতে ৫৮ কোটি হারান।’
জুয়া খেলার প্রক্রিয়া নিয়ে ব্যবসায়ীর সন্দেহ হয় এবং ওই যুবকের কাছে অর্থ ফেরত চান। এ সময় সন্টু অর্থ ফেরত দিতে অসম্মতি প্রকাশ করেন।
পুলিশ কমিশনার জানান, ব্যবসায়ী সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। এরপর ভারতীয় দণ্ডবিধির অধীনে প্রতারণার মামলা রুজু করা হয়েছে। পুলিশ গোন্দিয়ায় জৈনের বাসভবনে অভিযান চালায়। অভিযানে ১৪ কোটি নগদ রুপি এবং চার কেজি সোনার বারসহ যথেষ্ট প্রমাণ জব্দ করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে