পরীক্ষার হলে কিশোর তার বোনের উদ্দেশে ছুড়ে দেয় নকলের চিরকুট। দুর্ভাগ্যবশত সেটি গিয়ে পড়ে আরেক মেয়ের গায়ে। আর সেটিকে প্রেমপত্র ভেবে সেই মেয়ের ভাই বন্ধুদের নিয়ে কিশোরকে নৃশংসভাবে হত্যা করেছে। মাথা, হাত ও পা বিচ্ছিন্ন অবস্থায় রেললাইনে পাওয়া গেছে তার মরদেহ।
এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যে। গত সপ্তাহে বিহারের ভোজপুরে এই ঘটনা ঘটে। গত সোমবার মহাতবনিয়া হল্ট স্টেশনের কাছে রেললাইনের পাশে ১২ বছর বয়সী ওই কিশোরের হাত, পা ও মাথা বিচ্ছিন্ন দেহ উদ্ধার করে পুলিশ। মেয়েটির ভাই ও তার বন্ধুদের আটক করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশের ভাষ্যমতে, গত সপ্তাহে পঞ্চম শ্রেণি পড়ুয়া ওই কিশোর ষষ্ঠ শ্রেণি পড়ুয়া বোনকে তার অর্ধ-বার্ষিক পরীক্ষার জন্য স্কুলে নিয়ে যায়। পরীক্ষার সময় বোনকে সাহায্য করার জন্য কিশোর বাইরে থেকে একটি চিরকুট ছুড়ে দেয়। কিন্তু কাগজের টুকরোটি গিয়ে পড়ে অন্য একটি মেয়ের গায়ে। মেয়েটি এই চিরকুটকে প্রেমপত্র ভেবে পরীক্ষা শেষে তার ভাইকে জানায়। ভাই তার বন্ধুদের নিয়ে কিশোরকে মারধর করে।
বোন বাড়িতে পৌঁছে এই ঘটনা তার পরিবারকে জানায়। ছেলেটির বাবা এবং পরিবারের অন্য সদস্যরা তখন তাকে খুঁজতে শুরু করে। পুলিশকেও খবর দেওয়া হয়।
গত সোমবার এক গ্রামবাসী স্থানীয় একটি মন্দিরের কাছে একটি বিচ্ছিন্ন হাত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সহকারী পুলিশ সুপার (এএসপি) হিমাংশু ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সন্ধানে লেগে পড়ে। অঙ্গপ্রত্যঙ্গ কর্তিত অবস্থায় একটি মরদেহ পাওয়ার পর শনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডাকা হয়। তাঁরা জামাকাপড় দেখে তাঁদের ছেলেকে শনাক্ত করেন।
পুলিশ জানিয়েছে, হত্যাকারী সবাই অপ্রাপ্তবয়স্ক। তাদের কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে