ভারতের বিহারে রাস্তাঘাটে নানা বয়সী নারীদের জোরপূর্বক চুমু দিয়েই পালিয়ে যাচ্ছেন এক যুবক। ‘সিরিয়াল কিসার’ ওই যুবককে খুঁজছে পুলিশ। সম্প্রতি এক নারীকে চুমুর দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। সেটির সূত্র ধরে যুবককে গ্রেপ্তারে অভিযান চলছে। ভুক্তভোগী ওই নারী শ্লীলতাহানির অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ১০ মার্চ বিহারের জামুই জেলার সদর হাসপাতালের পেছনে এক নারীকে জোরপূর্বক চুমু দেওয়ার ভিডিও ধরা পড়ে সিসি ক্যামেরায়। ভুক্তভোগী নারী ২০১৫ সাল থেকে ওই হাসপাতালে কর্মরত। এরই মধ্যে চুমুর ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সাধারণ মানুষ।
ডিএসপি অভিষেক কুমার সিং বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘পুলিশ মামলাটি তদন্ত করছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে দুজনের মধ্যে আগে থেকে সম্পর্ক ছিল।’
তবে ভুক্তভোগী ওই নারী বলেন, ‘অপরিচিত এক লোক পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে জোর করে চুমু দেয়। আমি সরে যাওয়ার চেষ্টা করেছিলাম। আমি তাঁকে চিনি না। তাঁর নামে মামলা করেছি।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে