
যশোরের ঝিকরগাছায় এক স্পেনপ্রবাসীর বাড়িতে ঢুকে গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার নওয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছে নিহতের মেয়ে।
নিহত গৃহবধূ হলেন নওয়ালী গ্রামের আলতাফ হোসেনের স্ত্রী ফেরদৌসী আলতাফ। গুরুতর জখম হওয়া তাঁদের মেয়ের নাম জান্নাতুল (১০)।
হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, ‘কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, বিষয়টি রহস্যজনক। তবে রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।’
স্থানীয় বাসিন্দাদের ধারণা, চুরির উদ্দেশে ওই বাড়িতে সংঘবদ্ধ একটি চক্র প্রবেশ করে। তবে তাদের কাউকে গৃহবধূ ফেরদৌসী চিনে ফেলায় তাঁকে হত্যা করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাবিবুর রহমান হবি বলেন, ‘গতকাল রাত ২টার দিকে জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা স্পেনপ্রবাসীর বাড়িতে প্রবেশ করে। এ সময় গৃহবধূ ও শিশুমেয়েকে ছুরিকাঘাত করে। শিশুটি রক্তাক্ত অবস্থায় দৌড় গিয়ে গেটের তালা খুলে পাশের বাড়িতে চাচা মিজানুর রহমান মন্টুকে বিষয়টি জানায়। এরপর মিজানুর সেখানে গিয়ে দেখেন গৃহবধূ ফেরদৌসী ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছেন।’
মিজানুর রহমান মন্টু বলেন, ‘ভাতিজি জান্নাতুল রক্তাক্ত অবস্থায় রাত ২টার দিকে আমার বাড়িতে এসে বলে লম্বা একটি লোক আমাদের ঘরে ঢুকেছে এবং মাকে ও আমাকে ছুরি মেরেছে। খবর শুনেই মোবাইল ফোনে আশপাশের লোকজনকে জানাই। পরে সেখানে গিয়ে ভাবির মরদেহ দেখতে পাই।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে