তালা (সাতক্ষীরা): পরপর চারটি সন্তান কন্যা হওয়ায় আট দিনের নবজাতককে পুকুরের পানিতে ফেলে হত্যা করলো গর্ভধারিণী মা। গতকাল মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের রায়পুর গ্রামে। এ ঘটনায় শিশুটির মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল জানান, রায়পুরের মানিক ঘোষ ও শ্যামলী ঘোষ দম্পতির পরপর চারবার কন্যা সন্তান হওয়ায় আট দিনের নবজাতককে পুকুরে ডুবিয়ে হত্যা করেছে শিশুটির মা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাত আড়াইটায় পুলিশ নবজাতকের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করে। একই সঙ্গে গর্ভধারিণী মা শ্যামলী ঘোষকে (৩৬) গ্রেপ্তার করে। তিনি আজ বুধবার সকালে নবজাতককে পুকুরে ফেলে দেওয়ার কথা এবং স্বামী কর্তৃক কন্যা সন্তানের জন্য ভৎর্সনার কথাও পুলিশকে জানায়।
স্থানীয় ইউপি সদস্য বিকাশ মণ্ডল জানান, বিষয়টি দুঃখজনক। শিশুটি হারিয়ে যাওয়ায় দিনব্যাপী ব্যাপক খোঁজাখুঁজি করা হয়। সর্বশেষ রাতে বাড়ির পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। শিশুটির মা হত্যার কথা স্বীকার করেছেন। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে