খুলনার পাইকগাছায় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গড়ুইখালী ইউনিয়নের শান্তা এলাকায় জুয়ার আসর থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান। তিনি বলেন, ‘জুয়ার আসর থেকে আটক আটজনের নামে থানায় জুয়া আইনে মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাঁদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’
পুলিশ জানায়, উপজেলার গড়ুইখালী ইউনিয়নের শান্তা এলাকায় জুয়ার আসরে অভিযান চালায় পুলিশ। এ সময় উপজেলার গড়ুইখালী ইউনিয়নের শান্তা গ্রামের ইয়াছিন শিকারী (৩৮), শাহিন সরদার (৩৫), বিল্লাল শেখ (৩৫), জাহিদ সানা (২৩), বাপ্পি শেখ (২৭), বাবুল গাজী (৩০) হুমায়ূন কবির (২৩) ও ফকিরাবাদ গ্রামের আব্দুর রহমান শেখকে (৪০) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ৩ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়। এ ছাড়া তাস খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে