
কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের ধাক্কায় রেহেনা খাতুন (৬০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের আটমাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ ঘটনা ঘটে।
রেহেনা খাতুন একই ইউনিয়নের নওদাখাদিমপুর গ্রামের মন্টু সরদারের স্ত্রী। এ ঘটনায় হাইওয়ে থানা-পুলিশ ট্রাকটি জব্দ করে চালক ও তাঁর সহযোগীকে হেফাজতে নিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে স্বামী মন্টু সরদারের সঙ্গে স্থানীয় এক কবিরাজের কাছে যান রেহানা খাতুন। সেখান থেকে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল এলাকায় বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই রেহানার মৃত্যু হয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় মন্টু সরদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহযোগী পুলিশের হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগ পেলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে