সাতক্ষীরার পাটকেলঘাটায় ৩টি পানের বরজ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে খলিশখালী ইউনিয়নের পালপাড়ায় এ ঘটনা ঘটে। এতে ২ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ক্ষতিগ্রস্ত পান বরজের মালিকরা হলেন ওই গ্রামের পলাশ পাল, পুরস্কার পাল ও তাপস পাল।
খলিশখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য উত্তম কুমার দে জানান, রোববার রাতে ৩টি পানের বরজে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কোনো কিছু বুজার আগেই বরজের অধিকাংশ পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত বরজের মালিক তাপস পাল বলেন, `দুর্বৃত্তরা বরজের পান কাটার পর বস্তা ভরে নিয়ে যায়। এরপর চারপাশে আগুন লাগিয়ে দেয়। আগুনের তাপে আমারসহ ৩টি বরজের ক্ষতি হয়।'
খলিষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অধ্যাপক সাব্বির হোসেন জানান, বরজে আগুন দেওয়ার বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
খলিষখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আজিজুল ইসলাম বলেন, `খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখনো কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে