
খুলনায় জেএমবির দুই সদস্যকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এস এম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোড়াবাড়ি এলাকার আবদুর রহমানের ছেলে নুর মোহাম্মদ অনিক ও বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঘাশুরদুয়ার এলাকার মো. রেজাউল করিমের ছেলে মোজাহিদুল ইসলাম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী সাব্বির আহমেদ বলেন, ২০২০ সালের ২৫ জানুয়ারি গোপন সংবাদে পুলিশ জানতে পারে নগরীর সোনাডাঙ্গা থানার পুরোনো গল্লামারী রোডের হাসনাহেনা নামে একটি বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির কয়েকজন অবস্থান করছেন। সেখানে তাঁরা সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছেন। ওই দিন দিবাগত রাত সোয়া ৩টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য ও কয়েকটি রিমোট কন্ট্রোল উদ্ধার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে তাঁরা জেএমবির সদস্য বলে পরিচয় দেন। এ বিষয়ে ওই দিন রাতে সোনাডাঙ্গা থানার এসআই রোহিত কুমার বিশ্বাস বাদী হয়ে তাঁদের দুজনের নামে বিস্ফোরক আইনে মামলা করেন। একই বছরের ২২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. এনামুল হক তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আইনজীবী আরও বলেন, মামলা চলাকালীন মোট ১২ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে