
ঝিনাইদহের শৈলকুপার পুরোনো বাখরবা গ্রামে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক জানিক শেখকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি আনারস প্রতীকের প্রার্থী মোস্তফা আরিফ রেজা মন্নুর পক্ষে নিয়মিত প্রচার-প্রচারণায় অংশ নিতেন বলে জানা গেছে।
আজ রোববার ভোর ৩টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি পুরোনো বাখরবা গ্রামের বাসিন্দা।
জানা যায়, শনিবার রাত ১০টার দিকে শৈলকুপা উপজেলার পুরোনো বাখরবা গ্রামের রাস্তার পাশে কুপিয়ে ও পিটিয়ে জানিক শেখকে ফেলে রেখ যায় দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাঁকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান।
নিহত জানিক শেখ আওয়ামী লীগের স্থানীয় নেতা জুলফিকার কায়সার টিপুর একজন সক্রিয় কর্মী বলেও পরিবার জানিয়েছে। নিহতের স্ত্রী স্বপ্না খাতুন বলেন, নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা তাঁর স্বামীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে