ঘরের খাটের ওপর পড়ে ছিল মুঞ্জরী রানীর (৪০) মৃতদেহ। পাশেই পড়ে ছিল তরকারি কাটা বটি, ছাদে ফ্যান ঝোলানোর রডের সঙ্গে ঝুলছিল ওড়নার কিছু অংশ। গতকাল রোববার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবরে পেয়ে এ অবস্থাতেই ঝিনাইদহ শহরের কাঞ্চনপুর মধ্যপাড়ার ভাড়া বাসা থেকে মুঞ্জরী রানীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে মুঞ্জরী রানীর স্বামী ইমন কুমার। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
মুঞ্জরী রানী শহরের চাকলাপাড়া এলাকার কালীকিংকর বিশ্বাসের মেয়ে। কাঞ্চনপুর এলাকায় ভাড়া বাসায় স্বামী ইমন কুমারের সঙ্গে বসবাস করতেন তিনি। ইমন কুমারের বাড়ি কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামে।
স্থানীয়রা জানায়, চলতি মাসে কাঞ্চনপুর উত্তর পাড়ার ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস শুরু করেন মুঞ্জরী রানী। হঠাৎই রোববার রাতে কিছু একটা শব্দ শুনে ওই বাড়িতে যায় এলাকার কিছু মানুষ। ঘরের দরজা খোলা থাকায় ভেতরে গিয়ে দেখা যায় বিছানায় মুঞ্জরী রানীর মৃতদেহ পড়ে আছে। মুঞ্জরী রানী ও স্বামী ইমন কুমারের মধ্যে ঝগড়া বিবাদের খবরও শোনেননি তাঁরা।
মৃত মুঞ্জরী রানীর মা চাকলাপাড়া এলাকার বাসিন্দা সরস্বতী অধিকারী জানান, প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর গত দুই বছর আগে ইমনের সঙ্গে বিয়ে হয়। এরপর কিছুদিন হলো তারা এখানে বসবাস শুরু করেছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, মৃতদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ওই ঘরের দরজায় লাথি মেরে, ভেঙে ভেতরে ঢোকা হয়েছিল এমন তথ্য পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় মৃতদেহটি। প্রতিবেদন পাওয়ার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে