
যশোরের অভয়নগরে ভ্যান চুরির অপবাদে এক তরুণকে গাছে উল্টোভাবে ঝুলিয়ে নির্যাতন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাগদাহ গ্রামের ইদ্রিস খাঁর বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
গতকাল সন্ধ্যায় নির্যাতনের এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আজ শুক্রবার তরুণের বাবা বাদী মামলা করেছেন। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভুক্তভোগী তরুণের নাম ইউসুফ মল্লিক (২০)। তিনি বাগদাহ গ্রামের শরিফ মল্লিকের ছেলে। নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার মো. আহম্মেদ আলী বেগ (৫৫) একই গ্রামের মোকছেদ বেগের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ভ্যান চুরির অপবাদে ইউসুফ মল্লিককে গাছে উল্টোভাবে রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। একই গ্রামের আহম্মদ আলী বেগ, সবুজ মুন্সি, ইদ্রিস খাসহ তাঁদের লোকজনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
তরুণের বাবা মো. শরীফ বলেন, ছেলেকে মধ্যযুগীয় কায়দায় উল্টো করে ঝুলিয়ে নির্যাতন করায় দোষীদের শাস্তি চেয়ে অভয়নগর থানায় মামলা করেছেন।
আজ শুক্রবার দুপুরে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম জানান, নির্যাতনের ঘটনায় থানায় মামলা রুজু হয়েছে। অভিযান চালিয়ে মো. আহম্মেদ আলী বেগকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে