মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশতাধিক বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। রোববার রাতে ও আজ সোমবার সকালে উপজেলার শ্রীকোল ইউনিয়নের বরিশাট গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের অন্তত ৭ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ জনকে আটক করেছে পুলিশ।
সরেজমিন গিয়ে দেখা গেছে, পৃথক সংঘর্ষে উভয় পক্ষের রোজি, লিটু, তোজাম, শফিউল্লাহ, তুহিন, তারিক, কারিমুল্লাহ, মিটুল, বাবলু, আতিয়ার, উকিল, ফজল, খবির সর্দার, হারুন, ইউনুস, সারুক মুন্সিসহ অর্ধশতাধিক লোকের বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ উঠেছে। এদিকে রোববার রাতেই শ্রীকোল ইউনিয়নের খোদ্দরহুয়া গ্রামে দুটি বাড়ি পুড়িয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ সময় সাইফুল ইসলাম নামে একজন আহত হন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী গাংনালিয়া বাজারে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলামের লোকজনের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাসিম বিল্লাহ সংগ্রামের লোকজনের বাগ্বিতণ্ডা হয়। পরে গ্রামে এসে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘তাঁরা দুজনই উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে আছেন। মারামারির ঘটনাটি আসলে অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করব।’
জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন আল আজাদ বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংগ্রাম গ্রুপ ও কাজী তারেক গ্রুপ কিছু বাড়িঘর ভাঙচুর করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১৫ জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে