
ঝিনাইদহের শৈলকুপায় এক গৃহবধূর বাবার বাড়ি থেকে গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার বলছে, গৃহবধূর স্বামী এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক রয়েছেন।
আজ সোমবার ভোরে পুলিশ উপজেলার ১ নম্বর ত্রিবেনী ইউনিয়নের পদমদি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করেছে। গতকাল রোববার রাতে এ হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত গৃহবধূর নাম নাজমা খাতুন (৪০)। নাজমা খাতুন পদমদী গ্রামের মৃত ইজাহার শেখের মেয়ে। তাঁর স্বামীর নাম রইচ মণ্ডল (৪৫)। তিনি চর ত্রিবেনী গ্রামের আজিজ মণ্ডলের ছেলে।
নিহতের পরিবার বলছে, প্রায় ২৮ বছর আগে নাজমার সঙ্গে রইচ মণ্ডলের বিয়ে হয়। রইচ উদ্দিন দীর্ঘদিন ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। নাজমা খাতুন বাড়িতেই থাকেন। তাঁদের সংসারে দুটি সন্তান রয়েছে। গত ঈদুল আজহার আগে তাঁরা জানতে পারেন রইচ উদ্দিন ঢাকায় আরেকটি বিয়ে করেছেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ হতে শুরু করে।
নাজমা খাতুনের ছোট ভাইয়ের স্ত্রী চম্পা খাতুন আজকের পত্রিকাকে জানান, ঘটনার তিন দিন আগে রইচ মণ্ডল শ্বশুরবাড়িতে যান। রোববার রাতে নাজমা ও রইচ তাঁদের সাত বছরের শিশু সন্তানসহ শ্বশুরবাড়িতে রাতে অবস্থান করেন। পরে রাত সাড়ে ১১টার দিকে রইচ তাঁর স্ত্রীকে গলা কেটে হত্যা করে পালিয়ে যান। এরপর রইচের ভাই নাজমার ফুপাতো বোনকে কল দিয়ে খোঁজ নিতে বলেন। পরে নাজমা খাতুনের মোবাইলে কল দিয়ে তাঁকে না পেয়ে পরিবারের অন্য লোকজনকে জানালে তাঁরা ঘরে গিয়ে দেখেন শিশুসন্তানটি অন্ধকারে কাঁদছে ও নাজমার গলাকাটা বিবস্ত্র মরদেহ বিছানায় পড়ে আছে।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, শৈলকুপার পদমদী গ্রামে নাজমা খাতুন নামের এক গৃহবধূর কলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকেই তাঁর স্বামী পলাতক রয়েছেন। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে