
ঝিনাইদহের শৈলকুপার সাপখোলা গ্রামে রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে গোপনে ঘুমন্ত নারীদের ভিডিও ধারণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ওই গ্রামের আদিল উদ্দিন খাঁর ছেলে জুলকার খাঁ (৩৫) ও শামসুল বিশ্বাসের মেয়ে জান্নাতী খাতুন (২০)।
আজ শুক্রবার ভোরে সাপখোলা গ্রামে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানান জেলার পুলিশ সুপার আশিকুর রহমান।
দুপুরে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, এক বছরের বেশি সময় ধরে রাতের আঁধারে এ চক্র নারীদের ঘুমন্ত অবস্থার ভিডিও ও ছবি ধারণ করে আসছিল। ঈদের দিন রাতে গ্রামের কৃষক মামুনুল ইসলাম ফেরদৌসের বাড়িতে গোপনে ভিডিও ধারণের সময় তিনি মোবাইলটি কেড়ে নিতে সক্ষম হয়। বিষয়টি গ্রামজুড়ে জানাজানি হলে আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ফোনটি জব্দ করে।
এ ঘটনায় ভুক্তভোগী ফেরদৌস বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শৈলকুপা থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশের সাইবার ক্রাইম টিম তাঁদের গ্রেপ্তার করে।
এর আগে ২২ এপ্রিল ঈদুল ফিতরের রাতে ফেরদৌসের বাড়িতে গোপনে জানালা দিয়ে ছবি তোলার সময় বাড়ির লোকজন টের পান। তাঁরা অপরাধীকে ধরতে না পারলেও মোবাইল ফোন কেড়ে নিতে সক্ষম হন। ওই ফোনে গ্রামের বিভিন্ন নারীর নগ্ন, অর্ধনগ্ন ছবি ও ভিডিও পাওয়া যায়। এসবের সংখ্যা প্রায় দেড়শ। এ ঘটনার পর সাফখোলা গ্রামে হইচই পড়ে যায়। গ্রামবাসী অপরাধী ধরতে রাত জেগে পাহারাও দেন।
এলাকাবাসী জানান, দেড় বছর ধরে গ্রামটিতে প্রায় প্রতি রাতেই এ ঘটনা ঘটত। নারীরা ঘুমিয়ে পড়লে তাঁদের ঘুমন্ত অবস্থার আপত্তিকর ছবি ও ভিডিও গ্রহণ করা হতো। এমনকি জানালা দিয়ে গায়ে হাত ও পাটকাঠি দিয়ে নারীদের শরীরে খোঁচা দেওয়া হতো।
পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতরা নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেলিং ও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার পাঁয়তারা চালাচ্ছিল।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে