
ঝিনাইদহের শৈলকুপায় ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে স্বামী রইচ মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার রাত ৩টার দিকে টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে পদমদী গ্রামে নাজমা খাতুনের শ্বাসনালি কেটে হত্যা করার অভিযোগ ওঠে রইচ মন্ডলের বিরুদ্ধে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনার পর পলাতক ছিলেন রইচ মন্ডল। গতকাল রাত ৩টার দিকে মির্জাপুর উপজেলার একটি রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘুমন্ত স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।
অভিযুক্ত রইচ মন্ডলের বরাত দিয়ে ওসি জানান, রইচ মন্ডল দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী নাজমা খাতুন তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এ ক্ষোভে প্রথম স্ত্রীকে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই নাজমুল শেখ বাদী হয়ে শৈলকুপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান ওসি আমিনুল ইসলাম।
নাজমা খাতুন পদমদী গ্রামের মৃত ইজাহার শেখের কন্যা ও নাজমা খাতুনের স্বামী রইচ মন্ডল একই উপজেলার চর ত্রিবেনী গ্রামের আজিজ মন্ডলের ছেলে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে