ভারতে পাচারকালে একটি ট্রাকসহ প্রায় ২৫ লাখ জন্মনিয়ন্ত্রণ বড়ি জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা শহরের পাকাপুল সংলগ্ন পাওয়ার হাউসের সামনে থেকে এসব জব্দ করা হয়। তবে ট্রাকটির চালক ও হেলপার পালিয়ে গেছেন।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ কুমার জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রণ বড়ি সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে—এমন খবরের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালানো হয়। শহরের পাকাপুল সংলগ্ন পাওয়ার হাউসের সামনে থেকে একটি ট্রাক জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও হেলপার আগেই পালিয়ে যান। ট্রাকের মধ্যে ২২টি কার্টনে ২৪ লাখ ৬৪ হাজার পিস বাংলাদেশি জন্মনিয়ন্ত্রণ বড়ি উদ্ধার করা হয়। ট্রাকটিও জব্দ করা হয়েছে। বড়িগুলো মূল্য ৮ লাখ টাকা।
পরিদর্শক বিশ্বজিৎ আরো জানান, এ ঘটনায় সদর থানার সহকারী উপপরিদর্শক মনির হোসেন বাদী হয়ে কারো নাম উল্লেখ না করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ডি) / (১) (এ) ধারায় আজ বৃহস্পতিবার থানায় মামলা (৩ নং) করেছেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে