বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা ২৬৩ কেজি তামার তারসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে দায়িত্বরত আনসার সদস্যরা।
আজ বৃহস্পতিবার সকালে বিদ্যুৎকেন্দ্রের এক নম্বর গেটে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসটিও জব্দ করা হয়। উদ্ধারকৃত ওই তারের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।
আটককৃতরা হলেন—বাগেরহাটের ভাড়াশিয়া এলাকা আশরাফ আলীর ছেলে মো. মেহেদী হাসান (১৯), খুলনা জেলার রুপসা উপজেলার উত্তর খাজাডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ শেখের ছেলে মো. মাহাবুব হোসেন (২১) এবং সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকার মফিজ সরদারের ছেলে মো. জাহাঙ্গীর সরদার (৪৮)।
মামলা দায়ের করে জব্দকৃত মালামাল ও আটককৃতদের রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আনসার সদস্যরা।
আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক শাহনাজ জেসমিন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬৩ কেজি তামার তারসহ চোর চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া ২০২২ সালের মে মাস থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৬০টি অভিযানে ৭৯ লাখ ৩০০ টাকার চোরাই মালামাল উদ্ধার ও ৫৪ জন চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে আনসার সদস্যরা।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে