
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বয়স্ক স্বামী-স্ত্রীকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ্ আল-মামুন। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা, ব্যবহৃত মোবাইল ফোন, ব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের আসাননগর গ্রামের বজলু রহমানের ছেলে সাহাবুল (২৪), একই গ্রামের মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ (২৩), পিন্টু রহমানের ছেলে রাজিব (২৫) ও তাজউদ্দীনের ছেলে শাকিল হোসেন (২১)।
প্রেস ব্রিফিংয়ে এসপি বলেন, ‘বয়স্ক নজির উদ্দিন ধান-চালের পাশাপাশি বালুর ব্যবসা শুরু করেন। এ জন্য তিনি একটি ট্রলিও কেনেন। তাঁর ট্রলিতে হত্যার পরিকল্পনাকারী সাহাবুল বালু আনা-নেওয়া করতেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সাহাবুল তাঁর সহযোগী বিদ্যুৎ ও রাজিবকে নিয়ে নজির উদ্দিনের বাড়ির সামনে যান। সাহাবুলকে চিনতে পেরে তিনি বাড়ির দরজা খুলে দেন। এ সময় তাঁরা বাড়িতে ঢুকে নজির উদ্দিন ও তাঁর স্ত্রী ফরিদা বেগমকে হত্যা করে টাকা ও দুটি মোবাইল ফোন নিয়ে চলে যান। পুলিশ মোবাইল ফোন দুটি জাল হিসেবে ফেলে রাখে। তবে পাঁচ দিন ধরে মোবাইল ফোন দুটি বন্ধ পাওয়া যায়। গত মঙ্গলবার রাত থেকে একটি মোবাইল ফোনের নম্বর খোলা পায় পুলিশ। পরে নম্বর ট্র্যাক করে অভিযান চালিয়ে বিদ্যুৎ, সাহাবুল ও রাজিবকে গ্রেপ্তার করে পুলিশ।’
এসপি আরও বলেন, ‘গ্রেপ্তারকৃত রাজিবের কাছ থেকে ৩৫ হাজার, বিদ্যুতের কাছ থেকে ৮ হাজার টাকা, হত্যাকাণ্ডের শিকার স্বামী-স্ত্রীর মোবাইল ফোন, ব্যাগ ও আসামিদের রক্তমাখা কাপড় জব্দ করা হয়েছে।’
অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, ডিবি ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) (নি.) সোহেল রানা, এসআই (নি.) মোহাম্মদ শিহাব উদ্দিন, এসআই (নি.) মুহিদ হাসান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) (নি.) মো. রজিবুল হক।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে আলমডাঙ্গার পুরান বাজারে ব্যবসায়ী নজির উদ্দিনের নিজ বাড়িতে ঢুকে তাঁকে ও তাঁর স্ত্রী ফরিদা বেগমকে হত্যা করা হয়। পরদিন শনিবার সকালে বাড়ির তালা ভেঙে ঘর থেকে ফরিদা বেগম ও বাথরুম থেকে নজির উদ্দিনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তাঁদের মেয়ে ডালিয়ারা পারভীন শিলা বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে