
বাগেরহাটের মোংলায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহতের ঘটনায় এক দিনের মধ্যে প্রধান আসামি মো. মারুফ হোসাইনকে (৩৫) গ্রেপ্তার করেছে থানার পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে খুলনার কয়রা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মোংলা থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম।
নিহত শাহীন পৌর শহরের ছাড়াবাড়ী এলাকার মো. একরামুল হকের ছেলে। পেশায় তিনি একজন জাহাজের শ্রমিক।
আসামি মারুফ খুলনার কয়রা উপজেলার মো. আব্দুর রশিদের ছেলে। তিনি পৌর শহরের ছাড়াবাড়ী এলাকায় ভাড়া থাকতেন।
জানা যায়, গত সোমবার রাত ৮টার দিকে পূর্বশত্রুতার জেরে পৌর শহরের ছাড়াবাড়ী এলাকায় মো. শাহিনকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেন তাঁরই বন্ধু মারুফ। ঘটনার পরদিন মঙ্গলবার দুপুরে মারুফকে প্রধান আসামিসহ অজ্ঞাত চার-পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বড় বোন খাদিজা বেগম। এরপর থেকে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালায় পুলিশ। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলী রেজার নেতৃত্বে একদল সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মারুফকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ বিষয়ে নিহত শাহীনের বড় বোন খাদিজা বেগম বলেন, কাঠমিস্ত্রি মারুফের সঙ্গে আমার ভাইয়ের শত্রুতা ছিল। এ ঘটনার জেরেই আমার ভাইকে হত্যা করা হয়েছে।
পুলিশ পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার দুপুরে শাহিনকে দাফন করে তাঁর পরিবার। এ হত্যাকাণ্ডে আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেন শাহীনের পরিবারের সদস্যরা।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে