
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান আনিছ (৫০) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত আনিছুর রহমান ফুলবাড়ীয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার। এ ছাড়া তিনি ফুলবাড়ীয়া কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
এর আগে গত রোববার বিকেলে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় লেলিন মিয়া নামের এক ছিনতাইকারী আনিছুর রহমানকে ছুরিকাঘাত করেন বলে জানা গেছে।
নিহতের স্ত্রী বকুল রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন পরিবার নিয়ে ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় থাকি। এ সুযোগে ছিনতাইকারী সন্ত্রাসী লেলিন প্রায় আমার স্বামীর কাছে টাকা চাইত। ঘটনার দিনও সে টাকা চাইলে না দেওয়ায় তাঁকে ছুরিকাঘাত করে।’
বকুল রহমান আরও বলেন, স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করে। গত রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ছুরিকাঘাতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে এই মামলার আসামি লেলিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে