ধর্ষণের শিকার ফুলবাড়িয়া অটিজম বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী (১৩) ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মানসিক প্রতিবন্ধী কিশোরীর মা বাদী হয়ে গত শনিবার দুপুরে অভিযুক্ত শহিদুল ইসলামকে (৩০) আসামি করে ফুলবাড়িয়া থানায় মামলা করেছেন।
শহিদুল ইসলাম কৈয়ারচালা পশ্চিম পাড়া কালিঘর সংলগ্ন হেকমত আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, গত ৬ থেকে ৭ মাস আগে বাক্তা গ্রামে প্রতিবন্ধী কিশোরীর বাড়ি সংলগ্ন স্থানে মাটি ভরাট করার সময় একটি ড্রাম ট্রাক গর্তে আটকে পরে বিকল হয়ে যায়। প্রায় এক সপ্তাহ ড্রাম ট্রাকটি সেখানে পরে থাকে। এ সুযোগে এস্কেভেটর (ভেকু মেশিন) চালক শহিদুল ইসলাম মোবাইল ফোনের প্রলোভন দিয়ে অটিজম কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। এরপর মেয়ের শারীরিক গঠন পরিবর্তন দেখা দিলে বাক্তা ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে জানায় মেয়েটি ৫ / ৬ মাসের গর্ভবতী।
ভুক্তভোগী কিশোরীর মা জানান, চালক শহিদুল মোবাইলসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁর মেয়েকে ধর্ষণ করেছেন। ডাক্তারি পরীক্ষার পর গর্ভবতী নিশ্চিত হয়েছেন। বিষয়টি অভিযুক্তের পরিবারকে জানালে তাঁরা উল্টো হুমকি দেয় এবং থানায় তাঁদের (ভুক্তভোগী) নামে জিডি করার হুমকি দেয় বলে জানান তিনি।
ফুলবাড়িয়া থানায় ওসি মোল্লা জাকির হোসেন বলেন, প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেপ্তারের জন্য পুলিশের একটি টিম অভিযান রয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে