
ময়মনসিংহের ফুলপুরে জমি নিয়ে বিরোধের জেরে নুরুল ইসলাম ওরফে ইছা (৬৮) নামে এক ব্যক্তি তাঁর ভাইয়ের হাতে খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় মৃতের নাতি সেলিম মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফুলপুরের রহিমগঞ্জ ইউনিয়নের কিসমত বেরুয়া গ্রামের নুরুল ইসলাম ও তাঁর ছোট ভাই পচন আলীর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস-বৈঠকও হয়েছে। কিন্তু কোনো মীমাংসা হয়নি। এ নিয়ে গতকাল সকালে তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে নুরুল ইসলাম ও তাঁর স্ত্রী হনুফা খাতুনসহ পাঁচজন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলাম ও তাঁর স্ত্রীকে প্রথমে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের মমেক হাসপাতালে ভর্তি করালে রাত ১০টার দিকে নুরুল ইসলাম মারা যান। মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালের মর্গে রয়েছে।
ঘটনার পর নুরুল ইসলামের নাতি সেলিম মিয়া বাদী হয়ে পচন আলীকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে সেলিম মিয়া বলেন, ‘আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।’
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃতের নাতি সেলিম মিয়া বাদী হয়ে পচন আলীকে প্রধান আসামি করে থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে