
ময়মনসিংহের ফুলপুরে সন্তানের অসুস্থতার খবর দিয়ে সাবেক স্ত্রীকে (২৩) ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ফুলপুরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার গ্রেপ্তার তিন যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উপজেলার দিউ গ্রামের রজব আলীর ছেলে মাসুদ রানা ওরফে মাসুদ মিয়া (২৫), কাড়াহা এলাকার মিরাজ আলীর ছেলে মো. জজ মিয়া (৩৭) ও জাগির কাজিয়াকান্দা গ্রামের মো. রহিছ উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৩২)।
আজ শুক্রবার বিকেলে আসামিদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাজুল ইসলাম সোহাগ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশের পরিদর্শক প্রসুন কান্তি দাস বলেন, ‘ফুলপুরে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে আদালত তোলা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘প্রায় তিন বছর আগে মাসুদ মিয়ার সঙ্গে ভুক্তভোগী তরুণীর বিয়ে হয়। তাঁদের ঘরে এক ছেলে সন্তানও আছে। এক বছর আগে পারিবারিক কলহের জেরে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। তবে সন্তান স্বামী মাসুদ মিয়ার কাছে থাকত। গত ১১ জুন ছেলের অসুস্থতার খবর দিয়ে সাবেক স্ত্রীকে ফুলপুর ডেকে এনে মাসুদ মিয়া তাঁর দুই বন্ধুকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে এই ঘটনায় ওই তরুণী গত বুধবার বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে