
ময়মনসিংহের গফরগাঁওয়ে মুস্তাকিম (২০) নামে এক ইজিবাইকচালককে গলায় ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে সজল (২২) নামের অপর এক ইজিবাইকচালকের বিরুদ্ধে। গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে পাঁচবাগ ইউনিয়নের রায়হর এলাকায় এ ঘটনা ঘটে। পাগলা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মুস্তাকিম পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচুড়া গ্রামের সূর্যত আলীর ছেলে। অভিযুক্ত সজল একই এলাকার চৌকা গ্রামের পঁচা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার আসরের নামাজের পর থেকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের আনসারনগর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল চলছিল। এ কারণে রাস্তার ওপাশে রায়হর এলাকায় স্থানীয়দের উদ্যোগে বসে ছোট ছোট দোকানপাট। ঘটনাস্থলে মুস্তাকিম ও সজলের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সজল ছুরি দিয়ে মুস্তাকিমের গলায় উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। এ সময় দুজনের ঝগড়া মেটাতে এসে তারা মিয়া (১৯) ও বাবুল হাসান (২০) আহত হন। এলাকাবাসী মুস্তাকিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এরপর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বার্ষিক ওয়াজ মাহফিলও স্থগিত করেছে প্রশাসন।
পাঁচবাগ ইউনিয়ন পরিষদের সদস্য মালেক মিয়া ও চৌকা গ্রামের পারভেজ হোসেন বলেন, এ দুই ইজিবাইকচালকের মধ্যে পূর্ববিরোধ ছিল বলে শোনা গেছে।
পাগলা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চরশাঁখচূড়া এলাকার আহত দুই যুবক তারা মিয়া, বাবুল হাসান এবং সন্দেহভাজন অপর এক যুবক মুক্তারকে আটক করা হয়েছে। তাঁদের থেকে জানা যায় সজল গলায় ছুরিকাঘাত করে মুস্তাকিমকে হত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে