ময়মনসিংহে ব্যাংক ডাকাতি করতে এসে ধরা পড়া চার জেএমবি সদস্যের ২ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্দুল হাই এ রিমান্ড মঞ্জুর করেন।
এই চার জেএমবি সদস্য হলেন, ময়মনসিংহের জুলহাস উদ্দিন কাদেরী ওরফে মেহেদী (৩৪), মো. আলাল ওরফে ইসহাক (৪৮), ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ রোবায়েদ আলম এবং রংপুরের মো. আবু আইয়ুব ওরফে খালিদ (৩৬)। কোর্ট ইন্সপেক্টর প্রসুন কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে র্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান পরিচালনা করে চারজনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি, আটটি বোমা সদৃশ বস্তু, চারটি ব্যাগ, দরজা ও লক ব্রেকারসহ বিভিন্ন সরঞ্জাম এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নিজেদের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে উল্লেখ করেছে বলেও জানিয়েছে র্যাব। বিভিন্ন জঙ্গি অপারেশনে অংশগ্রহণ, বেশ কয়েকটি প্রতিষ্ঠানে ডাকাতির পরিকল্পনাও জানা গেছে। এরই অংশ হিসেবে একটি ব্যাংক ডাকাতি করতে তারা ময়মনসিংহে এসেছিল বলে জানা গেছে।
এ ঘটনায় শনিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে র্যাব-১৪ এর সুবেদার মো. আনোয়ার হোসেন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে