চোরাই গরু বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্বে নেত্রকোনার কলমাকান্দায় সাবেক ইউপি সদস্য মতিউর রহমানকে (৬৫) খুন করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের বরাত দিয়ে এসব তথ্য জানান কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক।
আজ বৃহস্পতিবার গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হলে তাঁরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়। এর আগে, গতকাল বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাঁদের।
গ্রেপ্তার দুজন হলেন, উপজেলার পোগলা ইউনিয়নের মূলপোগলা গ্রামের মো. সাজু খাঁন (৩৫), ও একই গ্রামের মো. আপেল (২১)।
নিহত মতিউর রহমান উপজেলার পোগলা ইউনিয়নের মূলগাঁও গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার শেষ রাতে মোবাইল ফোনে কল পেয়ে বাড়ি থেকে বের হন মতিউর রহমান। পরে সকালে রামনাথপুর গ্রামের একটি পতিত জমি থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় পরদিন মতিউরের চার স্ত্রীর মধ্যে প্রথম স্ত্রী আয়েশা খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। আজ আদালতে নেওয়া হলে তাঁরা হত্যায় যুক্ত ছিলেন বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক বলেন, চোরাই গরু বিক্রির টাকা লেনদেনের বিরোধে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে মতিউরকে ডেকে নেওয়া হয়। এরপর মাথায় আঘাত করে হত্যা করেন সাজু, আপেলসহ আরও ২–৩ জন। পরে ফসলি জমিতে লাশ ফেলে দেন তাঁরা। আদালতে গ্রেপ্তার দুজন এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন।
তিনি আরও বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। হত্যায় জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে