
ময়মনসিংহের তারাকান্দায় ১৬ বছর বয়সী মেয়ের বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই ঘটনায় কাজিকে ২০ হাজার জরিমানা করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের সিংহেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
জরিমানার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি আবদুল্লাহ আল মামুন জানান, সিংহেরকান্দা গ্রামের এক ব্যক্তি তাঁর ১৬ বছর বয়সী মেয়ের সঙ্গে ময়মনসিংহ সদর উপজেলার ভাটিপাড়া ঘাগড়া গ্রামের আবুল কাশেমের ছেলে হাসান মাহমুদের (২৩) বিয়ে ঠিক হয়। গতকাল শুক্রবার রাতে বিয়ে পড়ানোর আয়োজন চলছিল। পরে স্থানীয় এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহতমকে মোবাইল ফোনে বাল্যবিবাহের বিষয়টি জানান।
ইউএনও তারাকান্দা থানায় বাল্যবিবাহের বিষয়টি পুলিশকে জানালে একটি দল ঘটনাস্থলে গিয়ে মেয়ের বাবা, ছেলের বাবা ও কাজিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে কিশোরী মেয়েকে বাল্যবিবাহ দেওয়া হবে না শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। গতকাল রাতে ইউএনও যেতে না পারায় আজ দুপুরে মেয়ের বাড়িতে গিয়ে কাজি মো. আতাউর রহমানকে ২০ হাজার ও মেয়ের বাবাকে ১০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন বলে জানান ওসি।
ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন রামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজুল হক, থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক, গালাগাঁও ইউপির সচিব মো. সায়েদুল ইসলাম, সাবেক যুবলীগ নেতা রফিকুল ইসলাম মিয়া প্রমুখ।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে