ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। গতকাল বুধবার রাত ১২টার দিকে নগরীর চরপাড়া এলাকায় শরীফ আহম্মেদ (২১) নামে ওই যুবক খুন হন। তবে কী কারণে কে বা কারা তাঁকে হত্যা করেছে, তা জানাতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত যুবক গৌরীপুর উপজেলার টাঙ্গুয়া গ্রামের শহীদ মিয়ার ছেলে। শহীদ মিয়া চরপাড়া এলাকায় বেসরকারি চৌধুরী ক্লিনিকের মালিক।
পরিবারের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গতকাল বুধবার রাত ১২টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের বাসার সামনে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শরীফকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনার পর স্বজনেরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত শরীফ মহানগর যুবলীগের কর্মী ছিলেন।
ওসি শাহ কামাল আকন্দ আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। খুনি শনাক্তের কাজ চলছে। রাজনৈতিক কারণে নাকি অন্য কোনো কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে