
ময়মনসিংহের ফুলপরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফুলপুর পৌরসভার কাউন্সিলর এহসানুল হকের (৪১) বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল বুধবার রাতে ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে ফুলপুর থানায় এই মামলা করে।
এহসানুল হক ফুলপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌরসভার চর পাড়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই স্কুলছাত্রীর বাবা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন এবং মা বিদেশে থাকেন। তাই লেখাপড়া করার জন্য পৌরসভার একটি গ্রামে তার নানার বাড়িতে থেকে স্থানীয় একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়াশোনা করছেন। গত ২১ নভেম্বর ওই ছাত্রী তার মামিকে নিয়ে নিজের জন্ম নিবন্ধন ঠিক করতে ফুলপুর পৌরসভা কার্যালয়ে যান। সেখানে ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এহসানুলের সঙ্গে দেখা হয়। তখন ওই কাউন্সিলর জন্ম নিবন্ধনের কাগজ বাসায় আছে বলে ওই ছাত্রীকে মোটরসাইকেলে করে গোদারিয়া গ্রামের একটি বাসায় নিয়ে যান। সেখানে নিয়ে ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেন কাউন্সিলর। এতে রাজি না হলে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় ওই ছাত্রীর চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে এহসানুল দ্রুত পালিয়ে যান। পরে বিষয়টি পৌর মেয়রকে ওই ছাত্রী জানায়। কিন্তু এ নিয়ে কোনো বিচার না পেয়ে অবশেষে গতকাল রাতে ওই ছাত্রী বাদী হয়ে ফুলপুর থানায় মামলা করে।
ফুলপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ-আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে