ময়মনসিংহের ভালুকায় ব্যাংক থেকে টাকা উত্তোলনের পর গুনে দেওয়ার কথা বলে এক নারীর মেয়ের বিয়ের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। শিখা রানী (৩৫) নামে ওই নারীর কাছ থেকে ৮০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করছেন ওই নারী।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের সোনালী ব্যাংক ভালুকা শাখায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিখা রানী উপজেলার ভায়াবহ গ্রামের মানিক চন্দ্র দাসের স্ত্রী।
প্রতারণার শিকার শিখা রানীর জানান, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য সোনালী ব্যাংক ভালুকা শাখায় অল্প অল্প করে টাকা জমাচ্ছিলেন। জানুয়ারি মাসে জেলার গফরগাঁওয়ে বিয়ের হওয়া কথা। তাই টাকা তুলতে সোনালী ব্যাংকে যান তিনি। সেখানে গিয়ে এক লাখ ৫ হাজার টাকা তোলেন। এ সময় ব্যাংকে একটি চক্র তাঁর কাছ থেকে টাকা গুনে দেওয়ার কথা বলে হাত থেকে নেয়। পরে টাকা গণনা শেষে প্রতারক চক্র ওই নারীর হাতে টাকা দিয়ে দেন। টাকা নিয়ে শিখা রানী জুয়েলারি দোকানে গিয়ে আবারও টাকা গুনে ৮০ হাজার টাকা কম পান। পরে সঙ্গে সঙ্গে ব্যাংকে এসে বিষয়টি জানান।
সোনালী ব্যাংক ভালুকা শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, ‘ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করেছি। পরে পুলিশ এসে ব্যাংকের সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে।’
ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) চন্দন চন্দ্র সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ব্যাংকের ভেতর থেকেই ওই নারীর টাকা প্রতারকেরা নিয়ে গেছে।’
এ বিষয়ে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ‘সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজ দেখে প্রতারকদের চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রতারণার শিকার ওই নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে