
বগুড়ার শেরপুরে উপজেলা পরিষদের নবনির্মিত সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার রাত ১১টার দিকে শেরপুর উপজেলা পরিষদের সীমানাপ্রাচীরের অংশে এই ঘটনা ঘটে।
শেরপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী লিয়াকত হোসেন জানান, প্রাচীরের ওই অংশটি রোববার বিকেলে নির্মাণ করা হয়। রাতে এর পাশেই উপজেলা অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলছিল। রাত আনুমানিক ১১টার দিকে নৈশপ্রহরী প্রাচীর ভাঙার বিষয়টি লক্ষ্য করে তাঁদের জানান।
খবর পেয়ে শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সুমন জিহাদী, সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউএনও সুমন জিহাদী জানান, উপজেলা পরিষদের চারপাশে সীমানাপ্রাচীর না থাকায় এই এলাকায় মাদক সেবনসহ নানা অসামাজিক কার্যকলাপ চলত। তাই উপজেলা পরিষদের অর্থায়নে সীমানাপ্রাচীর নির্মাণ করা হচ্ছে। কাজ এখন শেষ পর্যায়ে। এরই মধ্যে রোববার রাতে অজ্ঞাত ব্যক্তিরা সীমানাপ্রাচীরের একটি অংশ ভেঙে ফেলেছে।
ইউএনও আরও জানান, সোমবার সকালে ভাঙা অংশটুকু পুনর্নির্মাণ করা হয়েছে। ভাঙচুরের বিষয়ে শেরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে