
পাবনার সাঁথিয়ায় এক ব্যাংক ম্যানেজারের বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই ব্যাংক ম্যানেজারসহ তাঁর স্ত্রী-সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ডাকাতি করে। এ ঘটনা কাউকে না বলতে ডাকাতেরা কোরআন শরিফ ছুঁয়ে তাঁদের শপথ করান বলে জানা গেছে।
উপজেলার সাঁথিয়া পৌরসভাধীন চোমরপুর গ্রামের বাসিন্দা ও আতাইকুলা জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলামের বাড়িতে গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জনতা ব্যাংকের ব্যবস্থাপক মঞ্জুরুল ইসলাম বলেন, রান্নাঘরের গ্রিল কেটে সাত ডাকাত মুখোশ পরে তাঁদের শোবার ঘরে প্রবেশ করে। এ সময় তারা মঞ্জুরুল ইসলাম, তাঁর স্ত্রী ও মেয়েকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে একটি কক্ষে জিম্মি করে।
জিম্মি অবস্থায় হত্যার ভয় দেখিয়ে ঘরের আলমারির চাবি নিয়ে নেয়। আলমারি থেকে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে।
এ ঘটনা কাউকে না বলার জন্য ডাকাতেরা চলে যাওয়ার সময় ওই পরিবারের সদস্যদের হাতে কোরআন শরিফ রেখে শপথ করায়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ডাকাতির ঘটনায় এজাহারের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন শেষে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে