বগুড়ায় মোটরসাইকেলে ধাক্কাকে কেন্দ্র করে পাঁচজন ছুরিকাহতের ঘটনায় সড়ক অবরোধ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। আজ বুধবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের স্টেশন রোডে এই কর্মসূচি পালিত হয়। এর আগে মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বগুড়া শহরের স্টেশন রোডের রেলওয়ে মার্কেট এলাকায় এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
আহতরা হলেন বগুড়া শহরের সেউজগাড়ী এলাকার বাছেদ মন্ডলের ছেলে রিয়াদ মন্ডল (২৪), একই এলাকার রাজিব হোসেনের ছেলে সামিত সামিউল (২১), বাবু মিয়ার ছেলে বাপ্পি (২১) চকসূত্রাপুর এলাকার হজরত আলীর ছেলে রাশেদ (২৫) ও শাজাহানপুর উপজেলার চক দোহার গ্রামের আব্দুল বাছেদ (৬৫)। আব্দুল বাছেদ রেলওয়ে মার্কেটে মালামাল কিনতে এসে হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতের সাড়ে ৮টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকার তরু নামের এক যুবকের মোটরসাইকেলের সঙ্গে রিয়াদের মোটরসাইকেল ধাক্কা লাগে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। স্থানীয়দের হস্তক্ষেপে দুই পক্ষই এলাকা থেকে চলে যান। এরপর রাত পৌনে ৯টার দিকে তরুসহ কয়েকজন যুবক তাঁদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহতেরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে রেলওয়ে মার্কেটে আসা সাধারণ মানুষকে ছুরিকাঘাতের প্রতিবাদে রেলওয়ে মার্কেটের ব্যবসায়ীরা আজ দোকান বন্ধ করে বগুড়া শহরের স্টেশন রোড অবরোধ করেন।
ব্যবসায়ীদের দাবি, রেলওয়ে মার্কেটে গলির মধ্যে হরিজন কলোনির আশপাশে সন্ধ্যার পর মাদক বিক্রি হয়। মাদক কেনা-বেচাকে কেন্দ্র করে প্রতিনিয়ত সেখানে মারধরের ঘটনা ঘটে।
স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির ইনচার্জ হরিদাস মন্ডল জানান, আহতদের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ দেওয়া হয়নি। তবে ব্যবসায়ীরা নিরাপত্তার দাবিতে রাস্তায় নেমেছিলেন। পুলিশের পক্ষ থেকে তাঁদের নিরাপত্তার আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে