বগুড়ার সদরে আল জামিউল নামের এক যুবককে (২৩) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ শুক্রবার সন্ধায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এর আগে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদরের কলোনী বটতলা এলাকায় হামলার শিকার হন জামিউল। পরে তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় আধাঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় বলে জানান বগুড়া ছিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) লুৎফর রহমান।
জামিউল বগুড়া সদরের মালতিনগর এলাকার আনিছুর রহমান বাবুর ছেলে। তিনি বগুড়ার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে চলমান মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলায় লটারির টিকিট কলোনি বটতলা এলাকায় বিক্রি করা হচ্ছিল। সেখানে লটারি কিনতে যান জামিউল। ওই সময় লটারি কিনতে আসা কয়েকজন যুবকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। বাগ্বিতণ্ডার একপর্যায়ে ওই যুবকেরা জামিউলকে মারধর করতে শুরু করেন। জামিউলের মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যান তাঁরা। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁকে শজিমেক হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জামিউলের মৃত্যু হয়।
এ বিষয়ে সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক বলেন, ‘মরদেহ মর্গে আছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে