
পাবনা জেনারেল হাসপাতালে কর্তব্যরত এক ইন্টার্ন নার্সকে মারধরের ঘটনায় অভিযুক্ত ‘দালাল’ সাদ্দাম হোসেন (৩০) গ্রেপ্তার হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার ভাড়ারা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।
গ্রেপ্তার সাদ্দাম হোসেন পাবনা পৌর সদরের শালগাড়িয়া মহল্লার বাসিন্দা।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, সাদ্দামসহ এ ঘটনার সঙ্গে যাঁরা জড়িত রয়েছেন, তাঁদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে। হাসপাতালের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অভিযান অব্যাহত থাকবে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী নার্স রাজা হোসেন বাদী হয়ে দালাল সাদ্দামসহ আরও অজ্ঞাতনামা পাঁচ-সাতজনকে আসামি করে একটি মামলা করেন। গ্রেপ্তার সাদ্দামকে আজ শুক্রবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।
পাবনার ইছামতি নার্সিং কলেজের ডিপ্লোমা ইন সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রাজা হোসেন গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে মেডিসিন ওয়ার্ডের মহিলা ইউনিটে দায়িত্বরত ছিলেন। ওই সময় বেশি দামে ইসিজি করা নিয়ে রোগীর এক আত্মীয়ের সঙ্গে হাসপাতালের ‘দালাল’ সাদ্দাম হোসেনের কথা-কাটাকাটি হয়। এ সময় নার্স রাজা হোসেন ওই ‘দালাল’কে উত্তেজিত না হয়ে রোগীর সঙ্গে হাসপাতালের বাইরে গিয়ে কথা বলতে বলেন।
এ সময় ‘দালাল’ সাদ্দাম হোসেন ওই নার্সকে মারধর শুরু করেন। অন্য নার্সরা বাধা দিতে এলে তাঁদেরও মারধর করা হয়। এরপর রোগী হয়রানি বন্ধ, নার্সদের নিরাপত্তা নিশ্চিত করাসহ আট দফা দাবিতে ওই দিন বিকেল থেকে কর্মবিরতি পালন শুরু করেন তাঁরা, যা এখনো অব্যাহত রয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে