বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে এক স্কুলছাত্রীকে (১২) অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ওই ছাত্রীর বাবা উপজেলার চুনিয়াপাড়া গ্রামের এক কিশোরকে (১৬) আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে যাওয়া-আসার পথে ওই কিশোর তাকে প্রেমের প্রস্তাব দিত। কিন্তু মেয়েটি তার প্রস্তাবে সাড়া দেয়নি। বিষয়টি জানালে মেয়েটির বাবা-মা ওই কিশোরের অভিভাবকদের সঙ্গে কথা বলেন। গত বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে মেয়েটিকে কৌশলে সিএনজিতে তুলে নিয়ে যায় ওই কিশোর ও তাঁর সহযোগীরা।
এ বিষয়ে জানতে চাইলে ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, ‘অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য সম্ভাব্য কিছু স্থানে অভিযান চালানো হচ্ছে। এ ছাড়া অপহরণকারীদের অবস্থান শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে