পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের আট দিন পর ট্রাংকের ভেতর থেকে তপু হোসেন (১৪) নামের এক কিশোরের টুকরা করা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের মশুরিয়া পাড়ায় একটি মেসের কক্ষে রাখা ট্রাংকের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত তপু মশুড়িয়া পাড়া এলাকার আবুল কাশেমের ছেলে। সে শ্রমিকের কাজ করত।
পুলিশের ধারণা, মুক্তিপণের জন্য এ কিশোরকে অপহরণ করা হয়েছিল। টাকা না পেয়ে তাকে হত্যা করে লাশ গুমের জন্য বাক্সে রাখা হয়।
স্থানীয় লোকজন ও শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ জুন সকালে তপু বাড়িতে ছিল। বেলা তিনটার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তপুর মোবাইল ফোন থেকেই তার বাবার কাছে ফোন দিয়ে ৩০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়। তপুর বাবা বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দিয়েছিলেন। এরপর আরও টাকা চাওয়া হলে তিনি বিষয়টি থানায় জানান। পরে পুলিশ ফোন নম্বরটি শনাক্ত করে তপুর খোঁজ শুরু করে। একপর্যায়ে সন্দেহভাজন দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা লাশের সন্ধান দেয়। পরে পুলিশ শহরের ওই মেসে অভিযান চালিয়ে তপুর লাশ উদ্ধার করে। ট্রাংকের ভেতরে লাশের বিভিন্ন অংশ পলিথিনে মোড়ানো ছিল।
ঈশ্বরদী থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদের পর তাঁরা লাশের সন্ধান দেন। তবে তাঁদের পরিচয় তদন্তের স্বার্থে এখন জানানো যাবে না। ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে