রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাহেদকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম। এদিকে সন্দেহভাজন হিসেবে আরও একজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে মোট ৪ জনকে আটক করা হয়েছে।
অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, এ বিষয়ে বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি। নিয়মানুযায়ী ভুক্তভোগী শিক্ষার্থীকে মামলা করতে হয়। তবে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে নগরীর চন্দ্রিমা থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
এর আগে আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন বিভাগের শিক্ষার্থীরা। দুপুর ১টার দিকে ছাত্র উপদেষ্টা দপ্তরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শহীদ ইকবাল প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন। পরে দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করবে এমন আশ্বাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি স্থগিত করেন।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। আর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে