রাজশাহীর মোহনপুর উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষণে অপরাধে একজনকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারকর মুহা. হাসানুজ্জামান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম পলান চন্দ্র কটু (৪৫)। তিনি মোহনপুর উপজেলার খাড়তা গ্রামের বাসিন্দা। আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানাও করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও একমাস কারাদণ্ড দিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসরিন আখতার মিতা এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি আজকের পত্রিকাকে বলেন, আসামি কটু মাঝে মধ্যে ওই শিশুর বাড়ি যেতেন। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ওই শিশুকে কিছু খাওয়ার কথা বলে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। এরপর মেয়েটির বাবা মোহনপুর থানায় মামলা করেন।
মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেছেন। আসামি পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ও সাজা পরোয়ানা ইস্যু করেছেন আদালত।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে