
বগুড়ায় ওয়াজ মাহফিলে গিয়ে গোলাম মোস্তফা (২২) নামের এক যুবককে উপুর্যপরি ছুরিকাঘাত করেছেন কয়েকজন যুবক। গত শুক্রবার রাত আটটার দিকে শহরের জয়পুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গোলাম মোস্তফা শহরের মাটিডালী এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি মাটিডালী এলাকায় বেঙ্গল মোটরস নামের একটি মোটরস পার্টসের দোকান কর্মচারী।
গোলাম মোস্তফার বন্ধু বাপ্পী আজকের পত্রিকাকে জানান, তাঁরা কয়েক বন্ধু মিলে জয়পুরপাড়ায় ওয়াজ মাহফিলে যান। রাত আটটার দিকে ওয়াজ মাহফিলের পাশে নাগরদোলায় ওঠা নিয়ে বিরোধের হলে গোলাম মোস্তফার শরীরে উপুর্যপরি ছুরি দিয়ে আঘাত করেন একদল যুবক।
পরে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে বলেন, `গোলাম মোস্তফার শরীরে ছয়টি স্থানে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।'
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, `এ ঘটনায় রাতেই থানায় মামলা হয়েছে এবং সাকিব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।'

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে