
সিরাজগঞ্জ সদর উপজেলার ভুড়ভুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি গাজী নওশাদ আলী মারা গেছেন দুই বছর আগে। অথচ তাঁর স্বাক্ষর জাল করে স্কুলের উন্নয়ন প্রকল্পের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মো. মাহমুদ রিয়াদ হাসান মামুনের বিরুদ্ধে।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশাদ আলী ২০১৯ সালের প্রথম দিকেই মারা যান। এরপর আর কোনো কমিটি পুনর্গঠন করেননি প্রধান শিক্ষক মামুন। নানা অজুহাতে কমিটি গঠন না করে গত তিন বছরের স্লিপ প্রকল্পসহ স্কুল উন্নয়নের জন্য বরাদ্দকৃত প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন স্থানীয়রা। পরে এলাকাবাসীর রোষানলে পড়ে ২০২১ সালের মাঝামাঝিতে কমিটি গঠন করতে বাধ্য হন প্রধান শিক্ষক মামুন।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ভুড়ভুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮-২০১৯ অর্থবছরে স্লিপ প্রকল্পের ৭০ হাজার, প্রাকপ্রাথমিক ৫ হাজার এবং জরুরি মেরামতের জন্য ১ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ হয়। ২০১৯-২০২০ অর্থবছরে স্লিপ প্রকল্পের ৭০ হাজার, দুর্যোগে ৫ হাজার, প্রাকপ্রাথমিক ১০ হাজার, রুটিন মেনটেইন ৪০ হাজার ও মেরামতে ২ লাখ টাকা বরাদ্দ হয় এবং ২০২০-২০২১ অর্থবছরে স্লিপ প্রকল্পের ৭০ হাজার ও রুটিন মেনটেইনের ৪০ হাজার টাকা বরাদ্দ হয়। এসব প্রকল্পের অর্থ ওই মৃত সভাপতির স্বাক্ষর জাল করে উত্তোলন করা হয়েছে। এসব টাকার প্রায় পুরোটাই প্রধান শিক্ষক মামুন আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন অভিভাবক আশরাফ আলীসহ নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই। এ ছাড়া শতভাগ উপবৃত্তিপ্রাপ্ত স্কুলটির শিক্ষার্থীর সংখ্যা অধিক দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এই শিক্ষকের বিরুদ্ধে।
প্রধান শিক্ষক মাহমুদ রিয়াদ হাসান মামুন স্বাক্ষর জালের বিষয়ে বলেন, `আমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সব করা হয়েছে। কোনো অনিয়ম ও অর্থ নয়ছয় করা হয়নি। তিন বছরের বরাদ্দকৃত অর্থ দিয়ে কী কী কাজ করা হয়েছে জানতে চাইলে তিনি এড়িয়ে যান এবং প্রতিষ্ঠানের কোনো কাজই তিনি দেখাতে পারেননি।'
নবগঠিত কমিটির সভাপতি নুরুল ইসলাম বলেন, `বরাদ্দকৃত অর্থ সম্পর্কে আমি কিছুই জানি না।'
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ বলেন, `ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে কিছু অনিয়মের অভিযোগ শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ বলেন, `বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে অবশ্যই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।'

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে