
বগুড়ার ধুনটে স্কুলছাত্রীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার গ্রেপ্তার মো. রাসেলকে (২১) ধুনট থানায় হস্তান্তর করেছে র্যাব। তিনি হাঁসখালী দেহপাড়া পশ্চিম কান্তনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
এর আগে গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে ধুনটের হাঁসখালী দেহপাড়া পশ্চিম কান্তনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লিডার) তৌহিদুল মোবিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৪ নভেম্বর ধুনট উপজেলার অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর গোসলের গোপনে ভিডিও করেন রাসেল। পরে ভিডিওটি দিয়ে ওই ছাত্রীকে ব্ল্যাকমেলের চেষ্টা করেন। একপর্যায়ে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি। ভিডিও ভাইরাল হলে গত ২৭ নভেম্বর স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধুনট থানায় মামলা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, অভিযুক্তকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে