
রাজশাহীতে বরই পাড়তে নিষেধ করায় কাজেম আলী বিদ্যুৎ (৪০) নামের এক ডিশ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে নগরীর চন্দ্রিমা থানার মুশরইল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন নগরীর শাহমখদুম থানার গাংপাড়া এলাকার মৃত আজম আলীর ছেলে মো. নাসিম (২২) ও পবা নতুনপাড়া এলাকার মৃত সাজ্জাদ আলীর ছেলে মো. শুভ (২০)।
মামলায় গাংপাড়া এলাকার মো. হান্নানের ছেলে মো. আকাশকেও (২০) আসামি করা হয়েছে।
নিহত কাজেম আলী নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম স্কুলপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাঁকে বাড়ির সামনে ছুরিকাঘাত করা হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতে তিনজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন নিহত কাজেমের ছোট বোন মৌসুমী খাতুন (৩৬)।
এজাহারে বলা হয়, আসামিরা দুপুরে বাদীর বাড়ির সামনে থাকা বরইগাছে ঢিল ছুড়ছিলেন। কাজেম এতে নিষেধ করেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে আসামি শুভ কাজেমের পেটে ছুরিকাঘাত করেন। এরপর হাসপাতালে নেওয়ার পথে কাজেমের মৃত্যু হয়।
চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ জানান, গ্রেপ্তার দুই আসামি তাঁদের অপরাধ স্বীকার করেছেন। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার দুজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে