
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল গ্রামে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে হাফিজুর রহমান (২৬) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের হান্ডিয়াল স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন।
ঘটনার পর অভিযুক্ত রমজান আলী ফকিরকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। তিনি বাঘলবাড়ী গ্রামের ইছামুদ্দিন ফকিরের ছেলে।
মৃত হাফিজুর রহমান ওই ইউনিয়নের হাসুপুর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ৮টার দিকে হাফিজুর রহমান স্থানীয় স্লুইসগেটের পাশের চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় রমজান আলী তাঁকে ডেকে স্লুইসগেটের পাশে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহতাবস্থায় হাফিজকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় এলাকাবাসী ও বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত রমজান আলীকে আটক করে পুলিশে খবর দেয়।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে অভিযুক্ত রমজান আলীকে আটক করা হয়। তবে কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে