
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণের সময় রেজাউল করিম বাদশা (২২) নামের একজনকে আটক করে স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দিলে তাকে গ্রেপ্তার করে ক্ষেতলাল থানার পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত রেজাউল করিম বাদশা কালাই উপজেলার পাঁচশিরা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, অনেক দিন ধরে বাদশা ওই ছাত্রীকে বিয়ে করাসহ বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় ছাত্রীর বাড়িতে যায় সে। এ সময় ওই ছাত্রীর বাবা–মা বাড়িতে ছিলেন না। বাদশা বাড়িতে ঢুকে বিয়ের প্রস্তাব দেয়। ওই ছাত্রী তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে ধর্ষণ করে বাদশা। এ সময় ছাত্রীর চিৎকারে পাশের বাড়ির লোকজন ও তার মা ওই সময় বাড়িতে আসেন। পাশের বাড়ির লোকজনসহ গ্রামবাসী বাদশাকে আটক করে থানায় খবর দিলে ক্ষেতলাল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীরেন্দ্রনাথ মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বাদশার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে