বগুড়ার ধুনটে টাকা চাওয়াকে কেন্দ্র করে পাওনাদারের মারধরে জাকির হোসেন (৩২) নামে এক মুদি দোকানি মারা গেছেন। আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার মাজবাড়ি গ্রামের ওই মুদি দোকানির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
মৃত জাকির হোসেন শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের আব্দুল হামিদের ছেলে। দীর্ঘদিন ধরে মাজবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে থেকে মুদি দোকান চালাতেন তিনি।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জাকির হোসেন মাজবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি মুদিদোকান করতেন। প্রায় মাসখানেক আগে মাজবাড়ি গ্রামের মাখলেছার রহমানের ছেলে জাহাঙ্গীর আলমের (২২) কাছ থেকে ৫০০ টাকা ধার নেন তিনি। গতকাল রাত ৮টার দিকে জাহাঙ্গীর পাওনা টাকা ফেরত নেওয়ার জন্য জাকিরের মুদি দোকানে যান। এ সময় জাকির ধারের টাকা ফেরত দিতে না পারায় জাহাঙ্গীরের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জাকির তাঁর মুদিদোকান থেকে বের হলে জাহাঙ্গীর তাঁকে মারধর করেন।
ঘটনার সময় জাকির অসুস্থ হয়ে পড়েন। পরে বিষয়টি দেখতে পেরে স্থানীয় লোকজনরা এগিয়ে আসেন। অসুস্থ অবস্থায় জাকিরকে তাঁর শ্বশুরবাড়িতে নেওয়া হলে রাত ১১টার দিকে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধুনট থানা-পুলিশ।
ঘটনার পর পরই জাহাঙ্গীর কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়ে এবং পলাতক যায়। তাই অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, আজ সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে