
পাবনার আটঘরিয়ায় ইসমাইল হোসেন (৫৫) নামের এক অটোচালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা ক্যাথলিক স্কুলের পাশে ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল হোসেন উপজেলার আটঘরিয়া পৌর এলাকার হাজীপাড়া মহল্লার মৃত নজরুল ইসলামের ছেলে। পেশায় তিনি ব্যাটারিচালিত অটোবাইকের চালক ছিলেন।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বুধবার রাত ১০টার দিকে পৌর এলাকার উত্তরচক (জালালের ঢাল) থেকে যাত্রী নিয়ে যান তিনি। যাত্রীবেশে ছিনতাইকারীরা অটোবাইক ভাড়া নিয়ে যাওয়ার পথে ফাঁকা জায়গায় ইসমাইল হোসেনের হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করে। পরে মরদেহ ধানখেতে ফেলে রেখে অটোবাইক নিয়ে পালিয়ে যেতে পারে।
স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে